Medical Treatment

সুস্থ হয়ে আবারো হাসবে আয়াত

by Munir Foundation
Created Jul 28, 2023 | Chattogram
৳0 raised of ৳100,000 goal 0.00%
  • 0 Donations
  • No deadline
  • 0 Likes
গত এক সপ্তাহের মাঝে আমার শোনা মন খারাপের ঘটনাগুলোর মধ্যে অন্যতম দুঃখজনক ঘটনাটা শুনেছিলাম এই ছেলেটার ব্যাপারে। আমরা আগেও তার ব্যাপারে পোষ্ট করেছিলাম। আয়াত, শেষবার যখন তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছিলো তখন ডাক্তারেরা বলেছিলেন সম্ভবত: সে ক্যান্সার এ আক্রান্ত হয়নি। এবং তার কন্ডিশন উন্নতির দিকে ছিলো।
মাসখানেক পর আবার তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হতে থাকায় তাকে ডাক্তার ক্যান্সার শনাক্ত করার জন্য বোন ম্যারো টেষ্ট করেন এবং তার লিউকোমিয়া শনাক্ত হয়।
ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক হেমাটোলজিতে তার চিকিৎসা চলবে।
পরিপূর্ণ সুস্থতার জন্যে প্রয়োজন হবে দুই বছরের লাগাতার চিকিৎসা।
ডাক্তারেরা বলেছেন, কেমোথেরাপি এবং মেডিকেশন এর জন্য দুই বছরে প্রয়োজন হবে প্রায় ৬ লক্ষ টাকার মতো। এছাড়াও অন্যান্য খরচের জন্য আরো ২ লক্ষ টাকা প্রয়োজন হতে পারে। এককথায়, আয়াতের সুস্থতার জন্য (ইনশাআল্লাহ) প্রয়োজন হবে প্রায় ৮ লক্ষ টাকা।
আয়াতের পরিবারের পক্ষ থেকে নানান ভাবে টাকা সংগ্রহের চেষ্টা করছে। এই প্রচেষ্টায় আয়াতের ‘ডে লেবারার’ পিতার সাথে থাকতে চাই আমরা। আপনারাও থাকুন ইনশাআল্লাহ।
প্রিয় নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি সমস্যাগুলোর একটি সমাধান করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের সংকটগুলোর একটি মোচন করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করবে, আল্লাহ তাআলাও তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ-গুণ গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে।’ (মুসলিম: ২৬৯৯)।
There are no donations
No results have been found

Related Campaigns

Take a look at other campaigns in the same category.

আসুন আমরা একজন ইমাম হাফেজ জাকারিয়ার পাশে দাড়াই।
Medical Treatment
আসুন আমরা একজন ইমাম হাফেজ জাকারিয়ার পাশে দাড়াই।

আসসালামু আলাইকুম। চন্দনপুরা মসজিদের সহকারী ইমাম জনাব হাফেজ জাকারিয়া সাহেবের হার্...

৳0 0.00%
raised of ৳200,000
by Munir Foundation No deadline
একজন বার্ন পেশেন্টের সাহায্য প্রয়োজন।
Medical Treatment
একজন বার্ন পেশেন্টের সাহায্য প্রয়োজন।

A Burn patient needed help, We provided cash help for his treatment.

৳0 0.00%
raised of ৳50,000
by Munir Foundation No deadline
আপনার সদয় অবদান জাহিদের চিকিৎসা কে সহজ করবে।
Medical Treatment
আপনার সদয় অবদান জাহিদের চিকিৎসা কে সহজ করবে।

বর্তমানে তাকে প্রতিমাসে প্রায় ১৫ হাজার হাজার টাকার ঔষধ খেতে হয়। যেটা তাকে আরো কি...

৳0 0.00%
raised of ৳15,000
by Munir Foundation No deadline