Medical Treatment
আসুন ক্যান্সার লড়াইয়ে আমরা জিয়াউল করিম ভাইয়ের পাশে দাড়াই!
৳0 raised of ৳100,000 goal 0.00%- 0 Donations
- No deadline
- 0 Likes
২০১৮ সালের মার্চে আমার এম আর আই করার পর হাড়ে টিউমার ধরা পড়ে। ডাক্তারের পরামর্শে ইন্ডিয়া সিএমসি হাসপাতাল চলে যাই এবং সেখানে বায়োপ্সি করার পর আমার অস্টিওসারকোমা বা হাড়ে ক্যান্সার ধরা পড়ে।প্রথমে ৪ টা কঠিন ও ব্যয়বহুল কেমোথেরাপি দিই,তারপর আমার হাড়ের অপারেশন হয়। আমার বাম পাশের নিতম্বের উপরের হাড়টি কেটে ফেলা হয়।এরপর আবার ৪ টি কেমোথেরাপি দিই।আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় এই কঠিন পথ পাড়ি দিয়ে সুস্থতার দিকে অগ্রসর হই। একটু স্বাভাবিক হওয়ার পর ব্যবসা শুরু করি,কিন্তু গত মাসের ২৫ তারিখের দিকে হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করি এবং ডাক্তারের শরণাপন্ন হই। সব পরিক্ষা নিরিক্ষার পর ডাক্তার জানাল এবার ফুসফুসে বাসা বেধেছে মরনঘাতি ক্যান্সার। আবার শুরু হল কষ্টের মহাযাত্রা। ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা পাওয়া মাত্র ই চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু ক্যান্সার একটি ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী চিকিৎসা। গতবারের চিকিৎসায় এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা।আমার আব্বা একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক। আমাদের ধনসম্পদ ও নেই যা বিক্রি করে চিকিৎসা খরচ চালাব।তাই আপনাদের সহযোগিতা,দোয়া ও ভালবাসা পেলে আবার স্বাভাবিক সুন্দর পৃথিবীতে পদচারনা করতে পারব ইনশাআল্লাহ।
একজন মানুষ হিসেবে জীবন নিয়ে ঠিক কতটা পরীক্ষা দিতে প্রস্তুত আপনি? একবার, দুইবার, দশবার, বিশবার? একজন ক্যান্সার পেশেন্ট কে ক্যান্সার ডিটেক্ট হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মুহুর্তে এই জীবন সংগ্রামের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। ”আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য-ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও।” [আল-বাক্বারাহ ১৫৫]

Related Campaigns
Take a look at other campaigns in the same category.
Medical Treatment
by Munir Foundation
No deadline
একজন বার্ন পেশেন্টের সাহায্য প্রয়োজন।
A Burn patient needed help, We provided cash help for his treatment.
৳0
0.00%
raised of ৳50,000
Medical Treatment
by Munir Foundation
No deadline
একজন মাকে বাঁচাতে এহিয়ে আসি আমরা।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্। আল্লাহ্ আমাদের অনেক নিয়ামত এবং রিজিক দিয়েছেন...
৳0
0.00%
raised of ৳100,000
Medical Treatment
by Munir Foundation
No deadline
ইশতিয়াক আহমেদ
ইজাজের মূল সমস্যা হলো, পায়ের হাড় এ পুরনো ভাংগা নতুন করে ভেংগে যাওয়া এবং হিপ জয়েন...
৳0
0.00%
raised of ৳100,000