Medical Treatment

জান্নাতের হাসি থাকুক অমলিন

by Munir Foundation
Created Aug 01, 2023 | Noakhali
৳0 raised of ৳100,000 goal 0.00%
  • 0 Donations
  • No deadline
  • 0 Likes
ছোট্ট জান্নাতের মুখের মিষ্টি হাসি থাকুক অমলিন। বয়স মাত্র ০৫। গত রমজানে হঠাত জ্বর শুরু হলো। এরপর সপ্তাহ খানেক জ্বর। ঔষধ এবং সাপোজিটরিতে জ্বর নিয়ন্ত্রনে এসে গেলো। রমজানের পর আর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়নি। সমস্যা দেখা গেলো আবার ঈদ-উল-আজহার সময়। আবার জ্বর এলো, এবার দাঁত থেকে রক্ত পড়তে লাগলো। মেয়েটার জন্য কঠিন হয়ে গেলো কষ্ট সহ্য করা। ব্লাড টেষ্ট দিলেন ডাক্তার। টেষ্ট রিপোর্টসহ ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হলো। সেখানে ডাক্তার বললেন মেয়েটার শরীরে বাসা বেধেছে ব্লাড ক্যান্সার! ডাক্তার বলেছেন এই ছোট্ট মেয়ে টাকে দুইবছর ধরে কেমোথেরাপী নিতে হবে। পাশাপাশি অন্যান্য মেডিকেশন ও প্রয়োজন হবে। চিকিৎসা চলছে ঢাকা শিশু হাসপাতালে। প্রতিদিন বাচ্চার চিকিৎসার জন্য ৫হাজার টাকা করে প্রয়োজন হচ্ছে। যা প্রতিমাসে প্রায় দেড় লক্ষ টাকার মতো। জান্নাতের বাবা গ্রোসারী শপ পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে যেটা মেয়ের চিকিৎসার জন্য তিনি তদারকি করতে পারছেন না। কারন তিনি ঢাকায় থাকতে বাধ্য হচ্ছেন। ফলে ব্যাবসা থেকে আয় কমে যাচ্ছে আশংকাজনক ভাবে। এ আয়ে দৈনন্দিন খরচ বহন করা অথবা মেয়ের চিকিৎসা করানো অসম্ভব হয়ে দাড়িয়েছে। আপনাদের সহায়তা পারে ছোট্ট একটা জীবন বাঁচাতে।
There are no donations
No results have been found

Related Campaigns

Take a look at other campaigns in the same category.

আব্দুর রহমানের জন্য সাহায্য প্রয়োজন।
Medical Treatment
আব্দুর রহমানের জন্য সাহায্য প্রয়োজন।

আবদুর রহমান একজন স্ট্রোকের রোগী, উনার সাহায্য প্রয়োজন।

৳0 0.00%
raised of ৳100,000
by Munir Foundation No deadline
দুই বাচ্চার জন্য বাঁচতে চান মহিউদ্দীন
Medical Treatment
দুই বাচ্চার জন্য বাঁচতে চান মহিউদ্দীন

দুইটা ফুটফুটে বাচ্চা, একজন নারীর জীবনে অন্ধকার হয়ে নেমে এসেছে ক্যান্সার। "Retrop...

৳0 0.00%
raised of ৳100,000
by Munir Foundation No deadline
আপনার সদয় অবদান জাহিদের চিকিৎসা কে সহজ করবে।
Medical Treatment
আপনার সদয় অবদান জাহিদের চিকিৎসা কে সহজ করবে।

বর্তমানে তাকে প্রতিমাসে প্রায় ১৫ হাজার হাজার টাকার ঔষধ খেতে হয়। যেটা তাকে আরো কি...

৳0 0.00%
raised of ৳15,000
by Munir Foundation No deadline