Medical Treatment

সুস্থ হবে ছোট্ট ইমন

by Munir Foundation
Created Jul 30, 2023 | Vhojpur,Fatikchari,CTG
৳0 raised of ৳10,000 goal 0.00%
  • 0 Donations
  • No deadline
  • 0 Likes
দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানার হাসনাবাদ গ্রামের মুন্সি পাড়ায় গত ১০ নভেম্বর এক পাতিল গরম ডাল পড়ে ইমন নামের তিন বছরের এক শিশুর ৬০-৬৫ শতাংশ শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে। তার বাবা কিছুটা মানসিক প্রতিবন্ধী, অর্থসম্পদও অনেকটা শূন্যের কোটায়। সপ্তাহে এক-দুই দিন মজুরের কাজ করে যা পান তা দিয়েই সংসার চলে। ইমনের এক চাচা (স্টুডেন্ট) তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে আঠারোদিন রাখার পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ডাক্তার জানিয়েছেন সুস্থ হতে কিছুটা সময় লাগবে, ততদিন হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যেতে হবে। কিন্তু ইতোমধ্যে তার চিকিৎসা বাবদ প্রায় ৩৫,০০০ টাকার মতো খরচ হয়েছে। যার অধিকাংশই ঋণ করা। গত ২৮ শে নভেম্বর ডাক্তারের আপত্তি সত্ত্বেও চিকিৎসার আনুষাঙ্গিক খরচ বহন করতে না পেরে অসুস্থ ইমনকে বাড়িতে নিয়ে আসা হয়। এতে তার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাকে যত দ্রুত সম্ভব পুনরায় হাসপাতালে নেয়া প্রয়োজন। কিন্তু তার হত দরিদ্র বাবা কিংবা শিক্ষার্থী চাচার পক্ষে এটা সম্পূর্ণ অসম্ভব। তাই আমরা আবারও আপনাদের এগিয়ে আসার আহ্বান করছি। আপনাদের একটু সহযোগিতায় নিদারুণ যন্ত্রণায় ছটফট করতে থাকা মাছুম শিশু ইমন সুস্থ হয়ে উঠবে ইনশা-আল্লাহ।
There are no donations
No results have been found

Related Campaigns

Take a look at other campaigns in the same category.

একজন সম্মানিত মা শাহনাজ আলমের পাশে আমরা দাঁড়াই।
Medical Treatment
একজন সম্মানিত মা শাহনাজ আলমের পাশে আমরা দাঁড়াই।

একজন সম্মানিতা ’মা’ আপনাদের মুখাপেক্ষী হয়েছেন। তার ব্রেন এ ক্যান্সার বাসা বেঁধেছ...

৳0 0.00%
raised of ৳100,000
by Munir Foundation No deadline
মনোয়ারা আক্তারের চিকিৎসার জন্য কিছু সহায়তা প্রয়োজন।
Medical Treatment
মনোয়ারা আক্তারের চিকিৎসার জন্য কিছু সহায়তা প্রয়োজন।

একজন হার্টের রোগী।চিকিৎসার জন্য কিছু সাহায্য প্রয়োজন।

৳0 0.00%
raised of ৳5,000
by Munir Foundation No deadline
এক হতভাগ্য নারী ফাহিমা খাতুনকে বাঁচাতে এগিয়ে আসি আমরা।
Medical Treatment
এক হতভাগ্য নারী ফাহিমা খাতুনকে বাঁচাতে এগিয়ে আসি আমরা।

আপনাদের সামনে আজ এক হতদরিদ্র পরিবারের হতভাগ্য এক নারীর কথা বলবো যিনি ব্রেস্ট ক্য...

৳0 0.00%
raised of ৳100,000
by Munir Foundation No deadline